চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির ক্যারিয়ারে জায়েদ খানের অবদান বেশি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A
‘অন্তর জ্বালা’ ছবিতে পরীমনির সঙ্গে জায়েদ খান

‘অন্তর জ্বালা’ ছবিতে পরীমনির সঙ্গে জায়েদ খান

ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের একজন হালের পরীমনি। আজ তার সুনাম, খ্যাতির পিছনে যে ক’জনের অবদান আছে তার মধ্যে চিত্রনায়ক জায়েদ খান অন্যতম। একথা নিজেই স্বীকার করেছেন ‘স্বপ্নজাল’ ছবির এই নায়িকা।

ঈদের জন্য নির্মিত অনুষ্ঠান ‘আমার নায়ক’-এ পরীমনি এমনটা জানান। অনুষ্ঠানে পরীর সাথে উপস্থিত থাকবেন জায়েদ খান নিজেও। জানা যায়, এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরীমনি এবং তার অতিথি হন জায়েদ খান।!

অনুষ্ঠানটি নিয়ে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এর নায়ক ছিলাম আমি। এই ছবির মাধ্যমে সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে।

তিনি জানান, ‘আমার নায়ক’-অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে ক্যারিয়ারে শুরুর দিকে কথা স্মরণ করতে হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে পরীমনি। একসময় কেঁদে ফেলে।

জায়েদ খান বলেন, পরীমনি নিজেই বলেছে আমি তার বেস্ট ফ্রেন্ড। এরপর আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। সে এও বলেছে, তার ক্যারিয়ারে আমার অবদান বেশি।

জায়েদ-পরীমনি জুটি ‘ভালোবাসা সীমাহীন’ ছাড়াও অভিনয় করেছেন ‘নগর মাস্তান’ ও ‘অন্তর জ্বালা’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে এই জুটির ছবি ‘হৃদয় ছোঁয়া ভালবাসা’ ও ‘বাহাদুরি’। আগামীতে শুরু হবে ‘ক্ষত’ নামের আরেক ছবি।

Reneta

‘আমার নায়ক’ অনুষ্ঠানটির চিত্র ধারন করা হয়েছে গত বুধবার। সেখানে জায়েদ-পরীমনি আলাপে তুলে ধরেছেন নিজেদের ভালোলাগা, মন্দলাগা, শৈশবের ঈদের স্মৃতি ও ক্যারিয়ার নিয়ে নানান বিষয়। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৯ টা ৩০ মিনিটে এসএ টেলিভিশনের পর্দায়৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর জ্বালাজায়েদ খানপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT