চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবর্তন এনেছে বিদ্যুৎ

রেজাউল করিম রেজাউল করিম
১২:০৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জীবনমান উন্নয়নে ব্যাপক অবদান রাখছে বিদ্যুৎ। দেশে যখন রামপাল বিদ্যুতকেন্দ্র বিরোধী আন্দোলন চলছে, তখন বিশ্বব্যাংক এক পোস্টে বিদ্যুতের এ অবদানের কথা বলেছে।

প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশে সফরের পর বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের ফেসবুক পেজে বিদ্যুতের এই অবদানের কথা তুলে ধরা হয়।

মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে প্রত্যন্ত এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্যজয় দেখে মুগ্ধ হন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

তার সফরের সময় স্থানীয় এলাকাবাসী তাকে জানান, বিদ্যুৎ তাদের জীবন ব্যাপক পরিবর্তন করেছে এবং সমগ্র সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি হয়েছে।

বাবুগঞ্জের পাশের উপজেলা উজিরপুরের ভরসাকাঠি গ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠি প্রাইমারি স্কুল কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন কিম।

এ সময় কিম বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে।

দুই দিনের সফর শেষে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়েন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তিনি তার বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিশ্বব্যাংকের মাধ্যমে বিভিন্ন ফোরামে তুলে ধরবেন বলে জানান।

ট্যাগ: বিদ্যুৎবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি যুবরাজ সউদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর

পরবর্তী

ঘুষ বাণিজ্য বন্ধ করেছে ডিজিটালাইজেশন: প্রধানমন্ত্রী

পরবর্তী

ঘুষ বাণিজ্য বন্ধ করেছে ডিজিটালাইজেশন: প্রধানমন্ত্রী

খুনি বিদ্যাকে ধরিয়ে দিন!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT