চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবর্তনের গল্প নিয়ে এক দশক উদযাপন ভাইবারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বিনামূল্যে ও সহজ যোগাযোগে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাপ রাকুতেন ভাইবার এর ‘হিরোজ অব ভাইবার’ ক্যাম্পেইন উন্মোচনের ঘোষণা দিয়েছে।

১৪ এপিসোডের মিনি ডকুমেন্টারি সিরিজ ‘হিরোজ অব ভাইবার’ -এ বিগত বছরগুলোতে ভাইবার ব্যবহার করে বিশ্বজুড়ে কীভাবে মানুষের জীবনে ইতিবাচক নানা পরিবর্তন এসেছে তা দেখানো হবে।

অর্থপূর্ণ সব কানেকশন তৈরিতে বিগত বছরগুলোতে মানুষ ভাইবার অ্যাপ ব্যবহার করেছে, যা অ্যাপটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপে পরিণত করেছে। আর এ ক্যাম্পেইনের মাধ্যমে ভাইবারের এক দশকের সে সফলতাকেই উদযাপন করা হবে।

Banglabid

দশ বছর আগে যাত্রা শুরুর পর থেকেই ভাইবার যুগান্তকারী নানা ফিচার নিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ফ্রি ভিওআইপি কল থেকে গ্রুপ ভিডিও চ্যাট, মজার স্টিকার এবং এর সাথে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর সুরক্ষা ব্যবস্থা।

ভাইবার রাশিয়া, আলজেরিয়া, ইরাক, বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া, ইউক্রেন, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনে তাদের হিরোদের গল্প বলবে। ১৪টি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও’র মাধ্যমে ভাইবার হিরোদের সত্যিকারের জীবনের গল্প উঠে এসেছে। গল্পগুলোর মূল চরিত্ররা বিভিন্ন বয়সের ও নানা ব্যাকগ্রাউন্ডের।

এ গল্পগুলোতে উঠে আসে কীভাবে তারা ভাইবারের মাধ্যমে তাদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, নতুন বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে এবং এ প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সহায়তা করেছে।

Reneta

এ নিয়ে রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘যে বিগত ১০ বছরে আমাদের প্ল্যাটফর্মের সফলতার জন্য আমরা বিশ্বজুড়ে আমাদের ব্যবহারকারীদের প্রতি কৃতজ্ঞ। ব্যবহারকারীরা একে অন্যের সাথে যুক্ত থাকতে ভাইবার ব্যবহার করেছে। ভাইবারের পাঠানো প্রতিটি বার্তার পেছনে একটি গল্প রয়েছে আর আমরা তাদের জীবনের অংশ হতে পেরে আনন্দিত। সবাই তাদের আনন্দ, সুখ এমনকি দুঃখের মুহূর্তগুলোও তাদের প্রয়োজনে শেয়ার করতে পারে এ ভাবনাই আমাদের কাজকে অর্থবহ করে তুলেছে। একসাথে আমাদের যাত্রা অব্যাহত রাখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

‘হিরোজ অব ভাইবার’র পুরো এপিসোড দেখতে ভিজিট করুন: https://lp.viber.com/heroes-of-viber/

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাইবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যান্সার হাসপাতালের তিন কর্মকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ

পরবর্তী

দারাজ ১১.১১ বিক্রয় উৎসবে বিকাশ পেমেন্টে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

পরবর্তী

দারাজ ১১.১১ বিক্রয় উৎসবে বিকাশ পেমেন্টে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উদ্বুদ্ধ করতে ইউএনডিপি’র সাথে স্যামসাংয়ের অংশীদারিত্ব

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT