চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের ব্যাপারে যা বললেন আকরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম। ফেসবুকে তার সহধর্মিণী সাবিনা আকরাম সোমবার এমন ঘোষণা দেন। মঙ্গলবার আকরাম বিষয়টি নিয়ে কথা বললেন সংবাদমাধ্যমের সামনে।

‘পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড সভাপতি আমার অভিভাবক, গত আট বছরে উনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। যতগুলো খারাপ ভালো সময় গেছে, সবসময় উনি আমার সাথেই ছিলেন। ওনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেবো। উনার কনসার্ন ছাড়া আপনাদের কিছু বলতে পারব না।’

‘তিনটার দিকে আজ কল করেছিলাম, ধরেননি। হয়তো যেকোনো সময় কল ব্যাক করবেন। কল করলে ওনার সঙ্গে আলাপ করে নেবো।’

‘হ্যাঁ, পারিবারিক কারণেই। যেহেতু এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। ওনার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। ওনার পরামর্শ অনুসরণ করব আমি।’ -নিজ বাসায় সংবাদমাধ্যমকে এভাবেই বললেন আকরাম।

২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে আকরাম প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের অক্টোবরে তার সাবেক সতীর্থ নাঈমুর রহমান দুর্জয় পান সেই দায়িত্ব।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে পুরনো দায়িত্বে ফেরেন আকরাম। ৫ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে দায়িত্ব পালন করার পর ফের চেয়ার ছাড়তে হচ্ছে সাবেক অধিনায়ককে।

Reneta

গত কিছুদিন ধরে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বিস্তর প্রশ্ন। যে কারণে বিসিবিতে আসছে নানা পরিবর্তন। কিছুদিন আগে পরিচালনা বিভাগ থেকেই ম্যানেজারের দায়িত্ব ছাড়েন সাব্বির খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামদুর্জয়নাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT