ভারতের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে দেখেশুনে শুরুর পর ছোট ছোট কয়েকটি জুটি গড়লেও ম্যাচের লাগাম হাতছাড়া করেছে বাংলাদেশ। পথ হারিয়ে এগোচ্ছে লক্ষ্যের দিকে। ক্রিজে শেষ স্বীকৃত দুই ব্যাটসম্যান সাব্বির ও সাইফউদ্দিন।
বাংলাদেশ-১৯১/৬ (৩৭)
লক্ষ্য তাড়ায় নেমে তামিম ২২, সৌম্য ৩৩, মুশফিক ২৪, লিটন ২২ রানে ফিরেছেন। তাদের ইনিংস বড় না করতে না পারার মাশুল গুনছে দল।
সবার মধ্যে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। পুরো টুর্নামেন্টের মতো ধারাবাহিক ছিলেন এদিনও। তুলে নিয়েছেন আরেকটি ফিফটি। ৭৪ বলে ৬৬ করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তার আউটের পর আশাটা ধূসর হয়ে পড়ে।
টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি পেয়েছেন সাকিব। শেষ ফিফটি দিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের দুইয়ে উঠে এসেছেন। তার নামের পাশে ৫৪২ রান। ৫৪৪ রান নিয়ে শীর্ষে রোহিত শর্মা এই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন।








