চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথশিশুদের জন্য নববর্ষ ভাতা উৎসর্গ করলেন সরকারি কর্মকর্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

নববর্ষের আয়োজন চারিদিকে। তবে রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজনটা ভিন্ন। দেড়শোর বেশি সুবিধাবঞ্চিত পথশিশু উল্লাস করছে নববর্ষের আনন্দে। একসাথে খাচ্ছে দুপুরের খাবার।

স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন নানান পেশার মানুষ। এ ফাউন্ডেশন শতাধিক পথশিশুদের শিক্ষার দায়িত্ব নিয়ে কাজ করে চলছে গত ক’বছর ধরে।

অনেক আয়োজনের মধ্যে সবার থেকে ভিন্ন ছিলো একজনের প্রয়াস। বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারি সচিব ও নবীন কথাসাহিত্যিক মনদীপ ঘরাই এদিন পথশিশুদের মাঝে মিশে গেছেন, ওদের সাথে সময় কাটিয়েছেন। সেই সাথে নববর্ষ ভাতার পুরোটাই তুলে দিয়েছেন ওদের হাতে।

এ বিষয়ে মনদীপ ঘরাই বলেন, “অর্থটা সামান্য জানি, প্রয়াসটা মন থেকে। নববর্ষ ভাতা তো দেয়া হয় উৎসব উদযাপনের জন্য। এর চেয়ে ভালোভাবে উদযাপন কি আর সম্ভব? আমার প্রয়াস ওদের মুখে হাসি ফোটালেই নববর্ষ সত্যিকার অর্থে শুভ হবে।”

গতবছরও তিনি তার নববর্ষ ভাতা উৎসর্গ করেছিলেন বাসে হাত হারানো এবং পরবর্তীতে মৃত্যুবরণ করা রাজীবের জন্য। আর মনদীপ ঘরাই এর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেছিল এই মৃত্তিকা ফাউন্ডেশনের তিনজন পথশিশু। তার বই থেকে প্রাপ্ত লাভের পুরোটাই দেয়া হবে ওদের শিক্ষা সহায়তায়।

এ বিষয়ে স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আকবর হোসেন বলেন, “আজকের এই আয়োজন সুবিধা বঞ্চিত শিশুদের কথা চিন্তা করে। আমরা সবসময় ওদের পাশে আছি। মনদীপ ঘরাইয়ের মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

Reneta

অনুষ্ঠানস্থলে দেখা মেলে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের। তিনি বলেন, সব শুভ উদ্যোগের সাথে আছি সবসময়। আমরা বেতার থেকেও আলোকিত উদ্যোগগুলো নিয়ে আলোকবর্তিকা নামে একটি প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সমাজকর্মের জন্য আলোচিত সরকারী কর্মকর্তা মনদীপ ঘরাই তরুণ প্রজন্মের জন্য এরকম নানান দৃষ্টান্ত রেখে চলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষসুবিধা বঞ্চিত পথশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT