চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পচেত্তিনো আবারও টটেনহ্যামে ফিরবেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত মাসেই মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছে টটেনহ্যাম হটস্পার। যেটা ছিল খুবই বেদনার। অন্তত তেমনই বলছেন হটস্পার চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। বলছেন, পচেত্তিনোকে সরিয়ে দেয়ার কাজটা তার জন্য ছিল খুবই কঠিন। এটিও বলছেন, আর্জেন্টাইন এ কোচ দ্রুতই বড় কোনো ক্লাবের দায়িত্ব পাবেন, এমনকি সেটা টটেনহ্যামেও হতে পারে।

২০১৪ সালে টটেনহ্যামের দায়িত্ব নেন পচেত্তিনো। পরে ক্লাবকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয় হটস্পাররা।

প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিয়মিত মুখ হয়ে ওঠে টটেনহ্যাম। গত আসরে ফাইনালও খেলেছে তারা। মাদ্রিদের ফাইনালে অবশ্য স্বদেশী লিভারপুলের কাছে হেরে যায় পচেত্তিনোর দল। ফাইনালের পর থেকেই চাপে পড়েন পচেত্তিনো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বাজে শুরু হয় তাদের। শেষপর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় টটেনহ্যাম।

পচেত্তিনোকে সরিয়ে হোসে মরিনহোকে কোচ করেছে টটেনহ্যাম। হোয়াইটহার্ট লেনে যোগ দিয়ে ভালোই করছেন রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ। ‘স্পেশাল ওয়ান’ দায়িত্ব নেয়ার পর পাঁচ ম্যাচের চারটি জিতেছেন হ্যারি কেন-ডেলে আলিরা।

পচেত্তিনোকে বরখাস্ত করার বিষয়ে লেভি বলেছেন, ‘এটা এমন একটা বিষয়, যেটা কখনোই চাইনি। ব্যক্তিগতভাবে, এটা আমার জন্য ছিল অবিশ্বাস্য কঠিন। তাকে এমনই বলেছি, সেও(পচেত্তিনো) সেটা ভালোভাবে বুঝেছে। তবে এটি ঠিক এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে আমাদের মনে হয়েছিল ‘‘বিবাহবিচ্ছেদের’’ প্রয়োজন।’

পচেত্তিনোর ফিরে আসা নিয়ে লেভি বলেছেন, ‘তিনি ফুটবলে ছিলেন (অনেকদিন), তিনি বুঝতে পারেন। এটি ব্যক্তিগত নয়, আমি নিশ্চিত যে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবং অন্যকোনো দুর্দান্ত ক্লাব পরিচালনার সুযোগ পাবেন। সম্ভবত একদিন তিনি আমাদের কাছে ফিরে আসবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামড্যানিয়েল লেভিপচেত্তিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT