ফুটবল

হ্যারি কেনকে কেন রাগবি কিকার হওয়ার পরামর্শ

হ্যারি কেনকে কেন রাগবি কিকার হওয়ার পরামর্শ

ফুটবল ছাড়ার পর বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেনকে আমেরিকান ফুটবলে (রাগবি) প্লেসকিকার হিসেবে দেখার ইচ্ছা টটেনহ্যামের সাবেক ফরোয়ার্ড ক্লাইভ অ্যালেনের। কেনের শক্তিশালী শট ও আগ্রহের প্রশংসা করে তাকে সবধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

হ্যারি কেন সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থেকে ২০০১ সালের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন। মাঠের সাফল্যের বাইরে আমেরিকান ফুটবলের প্রতি নিজের ভালোলাগার কথা তিনি কখনও লুকিয়ে রাখেননি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন একবার জানিয়েছিলেন, সঠিক সুযোগ পেলে এনএফএল’তে কিকার হিসেবে ভাগ্য পরীক্ষা করতে চান।

টটেনহ্যামের কিংবদন্তি সাবেক ক্লাইভ অ্যালেন একসময় এনএফএল ইউরোপের দল লন্ডন মোনার্কসের হয়ে প্লেসকিকার হিসেবে খেলেছিলেন। হ্যারি কেনের এনএফএলে যাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘এ নিয়ে আলোচনা হচ্ছে। তাকে এ বিষয়ে সাহায্য করতে পারলে খুশি হবো। আমি নিশ্চিত, তার মধ্যে একটি গুণ অবশ্যই আছে সেটা হল, এই কাজটি করার মতো শক্তিশালী পা তার রয়েছে।’

‘এই খেলার জন্য অত্যন্ত শক্তিশালী পায়ের প্রয়োজন হয় এবং আমার মনে হয়, এই চ্যালেঞ্জ সামলানোর মতো মানসিক শক্তিও তার আছে। সুতরাং, হ্যাঁ, তাকে এমন করতে দেখা বেশ মজার হবে।’

বিষয়:ক্লাইভ অ্যালেন টটেনহ্যাম হ্যারি কেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…