চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌপরিবহন মন্ত্রীর মঞ্চে হত্যা মামলার পলাতক আসামী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:১৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
প্রফেসর আশরাফ উদ্দিন হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী  মহিউদ্দিন মুহিম

প্রফেসর আশরাফ উদ্দিন হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী মহিউদ্দিন মুহিম

মাহবুব মোর্শেদ, হাতিয়া থেকে ফিরে: একটি হত্যা মামলার পলাতক অাসামীর সঙ্গে মঞ্চে ওঠায় সমালোচনার মুখে পড়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১ নং নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি অনুষ্ঠানে তার মঞ্চে দেখা যায় হত্যা মামলা একাধিক আসামীকে।

যাদের মধ্যে পাঁচজন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের ছোট ভাই প্রফেসর আশরাফ উদ্দিন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী।

ওই আসামীরা হলো; হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আলী আফরোজ খান নোহেল, চরকিং ইউনিয়নের মহিউদ্দিন মুহিন, সোনাদিয়া ইউনিয়নের নুরুল আফছার রাহাত, পৌরসভা ৩নং ওয়ার্ডের তানভীর হোসেন রুবেল এবং ৫নং ওয়ার্ডর বাহার উদ্দিন।

আসামীদের মধ্যে কেউ কেউ আবার মন্ত্রীকে ফুলের তোড়া দেওয়ায় ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে বিস্তর সমালোচনা।

শুক্রবার নিঝুমদ্বীপ ইউনিয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান। সেখানেই হত্যামালায় ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীদের হাত থেকে ফুল গ্রহণ করতে দেখা যায় তাকে।

Reneta

নিঝুমদ্বীপ নামেরবাজারের চায়ের বিক্রেতা আনিচ মিয়াসহ স্থানীয়রা অভিযোগ করেন: প্রশাসনের নাকের ডগাদিয়ে আশরাফ উদ্দিন হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিন অভিযোগ করে বলেন: হত্যা মামলাসহ পুলিশের উপর হামলা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও লুটপাটের একাধিক মামলায় চার্জশিট ও ওয়ারেন্ট ভুক্ত আসামীরা মন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌসের সঙ্গে হত্যা মামলার পালাতক আসামী রাহাত, নাহেল ও মুহিন

‘পুলিশের উপস্থিতিতেই আসামীরা প্রকাশ্যে এলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তারা।’

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: আমরা মন্ত্রী প্রটোকল নিয়ে ব্যস্ত ছিলাম।  এসময় আসামী কারা ছিল বলতে পারবো না। এ রকম কাউকে দেখিনি।

তার দাবি, এই এলাকার ১০০ জন মানুষের মধ্যে ৯০ জনই কোনো না কোনো মামলার আসামী।

স্থানীয়দের অভিযোগ, এসব ওয়ারেন্টভূক্ত আসামীরা স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের অনুসারী। তার প্রশ্রয়েই পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাজাহান খান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ডারবানে নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

পরবর্তী

আটক তরুণ র‌্যাব হেফাজতে

পরবর্তী

আটক তরুণ র‌্যাব হেফাজতে

লা লিগার সমাধান করে দেবে এই ম্যাচ?

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT