অপরাধ

অবৈধ সম্পদের অভিযোগে শাজাহান খান পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

শাজাহান খান ও অন্য একজনের ছবি, মামলা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাজাহান খান ও অন্য একজনের ছবি, অবৈধ সম্পদের অভিযোগে মামলা সংক্রান্ত ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দ্বিতীয় মামলা অনুমোদন দিয়েছে।

অন্যদিকে তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের আনা হয়েছে।

বিষয়:দুদক দুদকের মামলা শাজাহান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…