মার্কিন হেলিকপ্টার ইউএইচ-১ এর ধ্বংসাবশেষ নেপাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
নেপালের টাইমস সম্পাদক জানিয়েছেন উদ্ধার হওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ নেপালের কাঠমুন্ডু থেকে ৩৫ কিলোমিটার দূরে খোঁজ পাওয়া গেছে।
সপ্তাহখানেক আগে হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে ৬৭ কিলোমিটার দূরে চারিকোট জেলার সুনখানি থেকে ৮ জন সৈন্য নিয়ে নিখোঁজ হয়।
তবে উদ্ধার হওয়া হেলিকপ্টারে থাকা সৈন্যরা বেঁচে আছে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি নেপালের সেনাবাহিনীরা।
এর আগে নেপালে আবারো ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে যাওয়া একটি মার্কিন হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে বলে জানিয়েছিলেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।







