চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনা-৪ আসনে শফি আহমেদের শোডাউনে পুলিশি বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
শফি আহমেদ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগ থেকে শফি আহমেদকে মনোনয়ন দেয়ার দাবিতে শোডাউন করেছে তৃণমূলের নেতাকর্মীরা। সেই শোডাউনে স্থানীয় পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতাকর্মীদের।

বৃহস্পতিবার সকালে মদনে শফি আহমেদের পক্ষে হাজার খানেক নেতাকর্মীরা উপজেলার ওয়াজেদ মার্কেটের সামনে শোডাউনের প্রস্তুতি নেয়। এ সময় শোডাউন ঠেকাতে নেত্রকোনা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে নেতাকর্মীদের বারবার বলা হয়, পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে সমাবেশ কিংবা শোডাউন করতে। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে শোডাউন সংক্ষিপ্ত করতে বলা হয়। নেতাকর্মীরা শোডাউন সংক্ষিপ্ত না করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশি বাধার ছবি তুলতে গেলে তাতেও বাধা দেয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নেত্রকোনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার নেতাকর্মীদের যখন ওসি-এসপির সঙ্গে কথা বলতে বলে তখন আমি ওসির সঙ্গে কথা বলি, আমি তাকে বলি আমি কেন এসপির সঙ্গে কথা বলব এটা নিয়মতান্ত্রিক একটা রাজনৈতিক আন্দোলন আর এটা এমনটা নয় যে সরকারের বিরুদ্ধে আন্দোলন। এটা দলের প্রার্থী পরিবর্তনের আন্দোলন।

৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদ বলেন, আমি দলের নেতাকর্মীদের বলেছি কোনো পাবলিক প্রোপার্টি যেন নষ্ট না হয়, জানমালের যেন ক্ষতি না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয়।

শোডাউনে পুলিশি বাধার ব্যাপারে তিনি বলেন, পুলিশের এই আচরণটা অগণতান্ত্রিক ও নিন্দনীয়। শোডাউনে বাধা দেয়ার পর নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে বলেছি পুলিশের সঙ্গে কোন প্রকার বাকবিতণ্ডা না করতে। পরে পুলিশের সঙ্গে আমার কথা হয় আমি তাদের এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে না করি।

Reneta

তৃণমূলের নেতা ও কর্মীরা জানান, শফি আহমেদকে মনোনয়ন দিলে আসনটিতে আওয়ামী লীগের পক্ষে জয়লাভ করা অনেক সহজ হবে। এছাড়া আসনটি হাতছাড়া হতে পারে। কারণ দীর্ঘ ১২ বছরেরও অধিক সময় ধরে এলাকায় দলকে সংগঠিত করেছেন শফি আহমেদ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাবরের রক্তচক্ষুকে উপেক্ষা করে দলের নেতা কর্মীদের সাহস যুগিয়েছেন তিনি।

এর আগে বুধবার দুপুরে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে রেবেকা মোমিনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রনেতা শফি আহমেদের সমর্থকরা। মানববন্ধন শেষে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

পরে বুধবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মঈন উল ইসলামের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে তার সমর্থকেরা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া রেবেকা মমিন নেত্রকোনা-৪ আসনের দুই বারের সংসদ সদস্য, যদিও দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার খাদ্য প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের মন্ত্রিপরিষদের কৃষি ও সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মমিনের সহধর্মিণী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনমনোনয়নশফি আহমেদসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মদ্রিচের বিকল্পের দাম ২৫০ মিলিয়ন!

পরবর্তী

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির দুই ঘণ্টা বৈঠক

পরবর্তী

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির দুই ঘণ্টা বৈঠক

শুক্রবার জাতীয় আয়কর দিবস

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT