চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচের বিকল্পের দাম ২৫০ মিলিয়ন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সামনের সোমবার হয়তো ব্যালন ডি’অরটা হাতে উঠতে পারে লুকা মদ্রিচেরই। কিন্তু সবকিছুর মতো ফর্মেরও শেষ আছে। রিয়াল মাদ্রিদের সেটা ভালোই জানা। সেজন্য আগেভাগেই ক্রোয়েট তারকার বিকল্প খোঁজা শুরু করেছে বার্নাব্যুর দলটি।

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পর মদ্রিচই এখন রিয়ালের বড় তারকা। টানা দশ বছর ধরে চলা মেসি-রোনালদোর আধিপত্য ভেঙ্গে হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। সোমবার ইউরোপ সেরার ট্রফি ব্যালন ডি’অরও উঠতে পারে তার হাতে।

কিন্তু ৩৩ বছরে এসে ক্যারিয়ারের সবচেয়ে রঙিন সময় কাটানো ক্রোয়েশিয়ান মিডফিল্ডার এখন থেকেই শুনতে পাচ্ছেন শেষের ডাক। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দুঃসময় পার করা রিয়ালের কর্মকর্তাদের ভাবনায়ও সেই বিষয়টি।

Banglabid

রোনালদোর যোগ্য বিকল্প খুঁজে না পাওয়ায় বেশ ভুগছে রিয়াল। নেইমার, অ্যান্টনিও গ্রিজম্যান কিংবা কাইলিয়ান এমবাপের পেছনে ছোটাই সার হয়েছে দলটির জন্য। তার উপর ঘাড়ে চেপে বসেছে মদ্রিচের বিকল্পের চিন্তা।

কেবল মদ্রিচই নন। রিয়ালের মেরদণ্ড যারা সেই সার্জিও রামোস, মার্সেলো, করিম বেনজেমা; সবারই বয়স ত্রিশ ছাড়িয়েছে। তাদেরও যোগ্য বিকল্প দরকার।

বিষয়গুলো মাথায় রেখে আলভারো অদ্রিওজোলা, দানি সেবোয়াসদের মতো তরুণদের দলে টেনেছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু অভিজ্ঞতার একটা অভাব থেকেই যাচ্ছে। বয়স ও অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা রেখে মদ্রিচের বিকল্প হিসেবে টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে মনে ধরেছে রিয়ালের। ডেনিশ মিডফিল্ডারের জন্য যে দাম হাঁকিয়েছে টটেনহ্যাম, তাতে অবশ্য চোখ কপালে ওঠার দশা ইউরোপ সেরা ক্লাবটির!

Reneta

টটেনহ্যাম থেকে এর আগে মদ্রিচ ও গ্যারেথ বেলকে মাদ্রিদে এনেছিল রিয়াল। এ দুই খেলোয়াড়ের জন্য যথাক্রমে ৩৫ ও ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছিল দলটি। নিজেদের সেরা খেলোয়াড়দের রিয়ালের মতো বড় ক্লাবের থাবা থেকে রক্ষা করতে তাই কৌশল অবলম্বন করেছে টটেনহ্যাম। এরিকসেনের জন্য তারা দাম চেয়েছে ২৫০ মিলিয়ন ইউরো!

রিয়ালের জন্য খুশির খবর এই, ২০২০ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তি আছে এরিকসেনের। খুব যত্নের সঙ্গে তাই ডেনিশ তারকার দিকে নজর রাখছে ক্লাবটি। চুক্তি নবায়ন না হলে কোনপ্রকার ট্রান্সফার ফী ছাড়াই এরিকসেনকে নিয়ে আসতে পারবে রিয়াল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলুকা মদ্রিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরবর্তী

নেত্রকোনা-৪ আসনে শফি আহমেদের শোডাউনে পুলিশি বাধা

পরবর্তী
শফি আহমেদ

নেত্রকোনা-৪ আসনে শফি আহমেদের শোডাউনে পুলিশি বাধা

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির দুই ঘণ্টা বৈঠক

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT