চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার নিশ্চিত, মেসির চেয়ে ভালো কাউকে দেখবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

সব নাটকের অবসান হয়েছে। বৃহস্পতিবার রাতেই ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। বিদায়কালে সদ্য সাবেক ক্লাব বার্সা ও রেখে যাওয়া সতীর্থদের এক আবেগঘন বিদায়ী বার্তা পাঠিয়েছেন। তাতে সবার জন্যই থাকল সমান ভালোবাসা, শুধু একজনের পরিমাণটা যেন একটু বেশি! যাকে আদর্শ মেনে বার্সায় এসেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, প্রিয় বন্ধু সেই লিওনেল মেসিকে যথাযথ সম্মানটা দিতে ভোলেননি বিদায়কালেও।

সান্তোস থেকে ২০১৩ সালে বার্সায় পা দিয়ে যখন মাটি খুঁজে পাচ্ছিলেন না, নেইমার তখন মেসির থেকেই সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে খাপ খাইয়ে নিতে। তাছাড়া ব্রাজিল তারকা তো আদর্শ মেনে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ককেই। বুধবার সেই বন্ধু-সতীর্থ মেসিও আবেগঘন বিদায়ী বার্তাই দিয়েছিলেন নেইমারকে। সেটার পাল্টা উত্তরেও থাকল আবেগের ছটা!

সংবাদ মাধ্যমগুলোর যদিও দাবি ছিল মেসির ছায়া থেকে বের হতে চান বলেই পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। কিন্তু নেইমারের বার্তায় থাকল না সেসব গুঞ্জনের ছিটেফোঁটাও। থাকল কেবল মেসির প্রতি নিখাদ শ্রদ্ধা, ‘আমার দেখা সর্বকালের সেরা অ্যাথলেট মেসি। আমি নিশ্চিত তার চেয়ে ভালো আর কাউকে আমি দেখব না। আমি গর্বিত এই ভেবে, লিওনেল মেসি আমার ক্লাব সতীর্থ ছিলেন, ছিলেন মাঠে এবং মাঠের বাইরে আমার কাছের বন্ধু। আমি তার সাথে খেলতে পেরে গর্বিত। লুইস সুয়ারেজকে নিয়ে আমরা গড়ে তুলেছিলাম বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ।’

এই ছবি এখন শুধুই অতীত

মেসির সঙ্গে সঙ্গে অন্য সতীর্থদেরও সমান ভালোবাসা ভাগ করে দিয়েছেন নেইমার। বার্সা এবং কাতালানবাসিদের জন্যও বরাদ্দ রেখেছেন যথাযথ সম্মান, ‘একজন অ্যাথলেট হিসেবে যা যা জয় করা সম্ভব, সবই আমি বার্সার হয়ে জয় করেছি। এমন খেলোয়াড়দের সঙ্গে খেলেছি যাদের নিয়ে আমি ভিডিও গেমসে খেলতাম। এমন এক ক্লাবে খেলেছি যা ক্লাবের চেয়েও বেশিকিছু। বার্সেলোনা এবং কাতালুনিয়া সব সময় আমার হৃদয়ের একটি অংশ জুড়ে থাকবে। আপনাদের জানাতে চাই আমার শুধু একটা নতুন চ্যালেঞ্জের দরকার ছিল। আর আমার কাছে মনে হয়েছে এখনই সেই সময়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT