চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার দুই ম্যাচ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সাত ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকি থাকলেও অল্পতেই পার পেয়ে গেলেন নেইমার। গত রোববার মার্শেইয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের মাথায় চড় মারার অপরাধে মাঠেই লাল কার্ড দেখেছিলেন, সব মিলিয়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পিএসজি-মার্শেই ম্যাচে মোট পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। ফ্রেঞ্চ ফেডারেশন গভর্নিং বডি (এলএফপি) শাস্তি দিয়েছে সবাইকেই।

ম্যাচে আগুন জ্বালিয়েছিলেন দুই আর্জেন্টাইন লিয়েন্দ্রো পারাদেস ও দারিও বেনেদিত্তো। দুজনেই ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। পিএসজির হয়ে সরাসরি লাল কার্ড দেখেন নেইমার ও লেভিন কুরজাওয়া, আর মার্শেইয়ের জর্ডান আমাভি।

দুম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির পারাদেস, এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন মার্শেইতে তার আর্জেন্টাইন সতীর্থ বেনেদিত্তো। সবচেয়ে বড় নিষেধাজ্ঞা পেয়েছেন কুরজাওয়া, তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে এলএফপি। অভিযোগ, আমাভিকে লাথি মেরেছিলেন তিনি। তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আমাভি নিজেও।

মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দাবি, আলভারো তাকে ‘বানর’ বলেছেন। একই খেলোয়াড়কে থুথু ছিটিয়েছিলেন পিএসজির আরেক খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী বুধবার তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এলএফপি।

লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন নেইমার, বুধবার মেঞ্জের বিপক্ষে খেলতে পারেননি সেজন্য। আরেক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ২৭ সেপ্টেম্বর মাঠে ফিরবেন তিনি।

ট্যাগ: ডি মারিয়ানেইমারপিএসজিমার্শেইলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোশ্যাল মিডিয়ায় জয়াকে আক্রমণ, নিরাপত্তা বাড়ল বচ্চন পরিবারের

পরবর্তী

অনলাইনে শাম্মীর ‘আনটায়িং দ্য নট’ দেখার সুযোগ

পরবর্তী

অনলাইনে শাম্মীর ‘আনটায়িং দ্য নট’ দেখার সুযোগ

কে কী বললো সেদিকে দৃষ্টি না দিয়ে জনকল্যাণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT