চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের হ্যাটট্রিক, গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বর্ণবাদী আচরণ বিতর্কে ম্যাচ নির্ধারিত দিনে শেষ হয়নি। পরেরদিন মাঠে গড়িয়েছে বর্ণবাদকে ধিক্কার জানিয়ে। পিএসজির মাঠে ইস্তানবুল বাসাকেসেহির চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচ শেষঅবধি গড়ালে দারুণ এক হ্যাটট্রিকে আলো কেড়েছেন নেইমার। উড়ন্ত জয়ে গ্রুপ সেরা হয়েছে পিএসজি।

ঘরের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইস্তানবুল বাসাকেসেহিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। নেইমারের হ্যাটট্রিকের দিনে অন্য গোল দুটি কাইলিয়ান এমবাপের।

৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে সেরা পিএসজি। এই গ্রুপ থেকে নকআউটে গেছে তাদের সমান পয়েন্ট থাকা আরবি লেইপজিগ। আগেরদিন যাদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টরা খেলবে ইউরোপা লিগের কোয়ালিফিকেশন প্লে-অফে।

মঙ্গলবার গ্রুপপর্বে পিএসজির শেষ ম্যাচটি থমকে যায় ১৪ মিনিটের সময় চতুর্থ ম্যাচ অফিসিয়ালের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠলে। যেটি তোলে ফরাসিদের প্রতিপক্ষ ইস্তানবুল বাসাকেসেহির। তারা না খেলে মাঠও ছেড়ে যায়। পিএসজিও প্রতিবাদ জানিয়ে তাদের সমর্থনে খেলা ছাড়ে। ম্যাচ পণ্ড হতে বসেছিল। কিন্তু উয়েফা পরেরদিন খেলা শেষ করা সিদ্ধান্ত নেয়।

ম্যাচ গড়ালে ইস্তানবুল বাসাকেসেহিকে নিয়ে ছেলেখেলাই করেছেন নেইমার-এমবাপে। দুবছর পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক তুলে নিয়েছেন নেইমার। ২১ মিনিটে ব্রাজিলিয়ান তারকার ঝলকের শুরু। ভেরাত্তির ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

দুমিনিট পর, ৪০ মিনিটে নেইমারকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অতিথিরা। হ্যাটট্রিকের সামনে থাকা নেইমার নন, স্পটকিক নেন এমবাপে। ব্যবধান আরেকদফা বাড়ে।

Reneta

মধ্যবিরতির পর ফিরে দ্রুতই হ্যাটট্রিক তুলে নেন নেইমার। ৫০ মিনিটে ডি মারিয়ার সঙ্গে বল দেয়া-নেয়া করে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ব্রাজিলিয়ান ভরসা। ইউরোপ সেরার মঞ্চে তার তৃতীয় হ্যাটট্রিক। বেশি হ্যাটট্রিক, ৮টি করে, আছে কেবল দুই মহাতারকা বার্সার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোর।

৫৭ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন অতিথিদের মেহমেট টোপাল।

ম্যাচের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বড় জয়ের পথে অতিথি জালে শেষ পেরেকটি ঠোকেন এমবাপে। বলের যোগানদাতা ছিলেন ডি মারিয়া। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা। পিএসজিও আর ব্যবধান বাড়াতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT