চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ‘গালি’ দেয়া আলভারোকে হত্যার হুমকি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রোববার ফ্রেঞ্চ ক্ল্যাসিকোতে তুমুল ধাক্কাধাক্কি হয়েছে পিএসজি ও মার্শেইয়ের খেলোয়াড়দের মধ্যে। ৫ জন লাল কার্ড দেখেছে, হলুদ কার্ড দেখতে হয়েছে ১২ জনকে। লাল কার্ড দেখেছেন পিএসজির নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়া, হাতাহাতির অন্যতম কুশীলব ছিলেন মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেস।

ম্যাচ শেষে আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন নেইমার। প্রতিপক্ষকে ঘুষি না মারতে পারার জন্য ইনস্টাগ্রামে আফসোসও করেছেন। অবস্থা গুরুতর বিবেচনা করে তদন্ত কমিটি গঠন করেছে ফ্রেঞ্চ ফেডারেশন। তদন্ত রিপোর্ট আসতে পারে বুধবার।

অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে আলভারোকে ঘিরে, সেই মার্শেই ডিফেন্ডারকে একের পর এক হুমকি দেয়া হচ্ছে উড়ো ফোনকলে। সোমবার টুইটারে আলভারো জানিয়েছেন, তাকে এবং তার পরিবারকে ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে!

তাদের খেলোয়াড়কে যে সত্যিই হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি মঙ্গলবার নিশ্চিত করেছেন মার্শেই কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস, ‘হত্যার হুমকি দেয়ার বিষয়টি সত্যি। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আসার পর থেকেই এসব শুরু হয়েছে।’

ম্যাচের পর নেইমার বলেছেন, আলভারোর জন্য বিন্দুমাত্র শ্রদ্ধাও নেই তার কাছে। নেইমারের অভিযোগকে আরও একবার ভেবেচিন্তে দেখার অনুরোধ করেছেন সাবেক চেলসি কোচ, ‘আমরা নিশ্চিত আলভারো বর্ণবিদ্বেষী নয়। মার্শেই দলটা বর্ণ-বৈচিত্র্যে ভরপুর। আমরা আশা করি সত্যটা বের হয়ে আসবেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারোডি মারিয়ানেইমারপিএসজিমার্শেইলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT