বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায়শই মুদ্রায় মুদ্রায় মুগ্ধতা ছড়ান নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। শুক্রবার সন্ধ্যাটাও ছিলো এমনই। এদিন নটবেহাগ রাগে সৃষ্ট একটি গানে অসাধারণ পারফর্মেন্স করে অনন্যা মুগ্ধ করেন উপস্থিত অতিথিদের।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কবি স্বজন হাসান মাহমুদের দুটি কবিতার বইয়ের পাঠ উন্মোচনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কামাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজী এবং বাংলাদেশ রাইটার্স ফোরামের সভাপতি ও কবি নুরুল হুদা।
স্বজন হাসান মাহমুদের কবিতার বই ‘যে দিকে তাকাই উপকূল’ এবং ‘চোখের মতো চিহ্নগুলো’-এর পাঠ উন্মোচনের পর সংগীত ও নৃত্যসন্ধ্যায় পারফর্ম করেন অনন্যা। তার পরিবেশনার পর আগত অতিথিরা তার প্রশংসা করেন।







