শুক্রবার থেকে আদ্যোপান্তের তৃতীয় দলীয় শিল্পকর্ম ‘মনপাখি’

ঢাকায় শুরু হতে যাচ্ছে শিল্পীদের দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘মনপাখি’। আদ্যোপান্তের আয়োজনে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে প্রতিষ্ঠানটির তৃতীয় দলীয় শিল্পকর্ম প্রদর্শনী।
রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী এই আয়োজন।
প্রদর্শনীর উদ্বোধন হবে ৬ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক এনেরিটাস রফিকুন নবী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অধ্যাপক ড. ফারিদা জামান।

‘মনপাখি’ শিরোনামের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন ১২ জন শিল্পী। তারা হলেন—ইশরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসেন, মো. রবিউল ইসলাম, মঞ্জুর রশিদ, নার্গিস আক্তার পুনম, সঞ্জীব দাশ অপু, শাহিন সোবহানা সুরভী, শক্তি নোমান, তানিয়া তোফায়েল হক, উপমা দাশ তৃণা ও জেমরিনা হক।
প্রদর্শনীটি চলবে ৬ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
প্রদর্শনীর ভেন্যু ভূমি গ্যালারি। ঠিকানা: বাড়ি ৬/৪, ব্লক ডি, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা।
শিল্পপ্রেমীদের জন্য এই আয়োজন সমকালীন শিল্পচর্চা ও শিল্পীদের সৃজনশীল কাজ দেখার একটি সুযোগ তৈরি করবে।






