চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরবতা ভাঙার নতুন গল্প: ফারুকী ও জুঁইয়ের সাথে ফারিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মতো ওয়েব প্লাটফর্মে বড়পর্দার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্ভাব্য নাম হিসেবে ‘নতুন প্রেমের তরী’র কথাও জানিয়েছিলেন। এর বাইরে কোনো তথ্যই জানাননি ‘ডুব’ এর এই নির্মাতা।

অন্যদিকে তার নতুন কাজ মানেই সংবাদমাধ্যমে নানান জল্পনা কল্পনা। এটিও নিয়ে তাই শুরু থেকেই বেরিয়েছে নানা খবর। কোন্ ওয়েব প্লাটফর্মের জন্য কাজ করছেন ফারুকী, দেশি নাকি বিদেশি, ওয়েব সিরিজের গল্প কী, ছবিতে কারা অভিনয় করছেন? এরকম বহু প্রশ্ন।

এরমধ্যে বেশ কয়েকবার খবরও হয়েছে যে, ফারুকীর ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন অপি করিম। পরবর্তীতে ফারুকী এটি গুঞ্জন বলে উড়িয়ে দেন। জানান, অপি করিম তার ওয়েব সিরিজে অভিনয় করছেন না।

এরপর শোনা যায়, অপি করিম নয় বরং ফারুকীর ওয়েব সিরিজে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এ বিষয়টি যদিও এখন পর্যন্ত অনিশ্চিত, যেহেতু কারো পক্ষ থেকেই আসেনি অফিশিয়াল কোনো ঘোষণা।

এ প্রসঙ্গে ফারুকী চ্যানেল আই অনলাইনকে জানান, ওয়েব সিরিজটির শুটিং শেষ করেছি। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এরআগেও এতে কে অভিনয় করছেন, তা নিয়ে বেশ কয়েকবার সংবাদ হয়েছে। আমি বলবো, একটু অপেক্ষা করুন। চলতি মাসের শেষ দিকেই হয়তো ওয়েব সিরিজটির নাম কী, কারা অভিনয় করছেন, কোন প্লাটফর্মে স্ট্রিমিং হবে- সব ঘোষণা করা হবে।

ফারুকীর ওয়েব সিরিজে ফারিনের অভিনয়ের খবর নিশ্চিত হওয়ার আগেই এই নির্মাতার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে দেখা গেলো তাকে।

Reneta

‘আমাদের নীরবতাই ওদের সাহস। তাই নারীর প্রতি সহিংসতায় আর এক চুলও ছাড় নয়’- এমন মূল বক্তব্যেই সম্প্রতি নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এটি জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি চ্যানেলেগুলোতে প্রচারিতও হচ্ছে।

বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার ওয়েব সিরিজটির শুটিংয়ের মাঝখানে বিরতির মধ্যে জুঁইয়ের বিজ্ঞাপনটি করলাম। ১৬ থেকে ১৮ মার্চ হয়েছে শুটিং।

এরআগেও ফারুকী জুঁইয়ের একাধিক বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। এবারও হচ্ছে না ব্যতিক্রম। দেশের মেয়েরা জীবনের সব ক্ষেত্রে এক চুলও ছাড় না দিয়ে এগিয়ে যাবে। মেয়েদের প্রতি যে কোনো সহিংসহার বিরুদ্ধে অবস্থান নেয়ার দৃঢ়তা উস্কে দেয়ায় যেন ফারুকীর নির্মাণে জুঁইয়ের মূল বক্তব্য। সেই ধারাবাহিকতায় এবার নীরবতা ভাঙ্গার নতুন গল্প দেখালেন ফারুকী।

জুঁই নারিকেল তেলের সাথে যুক্ত হয়ে তাসনিয়া ফারিন বলেন, জুঁইয়ের আগের কাজটি আমি দেখেছি। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনটি হয়েছে। জুঁইয়ের সাথে এই প্রজেক্টে যুক্ত হতে পেরে একজন নারী হিসেবে আমি প্রাউড ফিল করছি, সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ববোধ থেকে কাজটি করা।

গত বছর ‘আমাদের নীরবতাই ওদের সাহস’ ট্যাগলাইনে বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে মেয়েদের মাঝে তুমুল আলোচনা সৃষ্টি করে। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ১১ মিলিয়ন বার ভিউ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজচ্যানেলজুঁইতাসনিয়া ফারিনফারিনফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT