স্পোর্টস

নি‌শ্চিত ড্র‌য়েই গৌর‌বের হাতছা‌নি

নি‌শ্চিত ড্র‌য়েই গৌর‌বের হাতছা‌নি

খুলনার টেস্ট যে ড্র হচ্ছে সেটা প্রায় শতভাগ নিশ্চিত। খুলনার আকাশ কিছুটা মেঘলা থাক‌লেও বাংলা‌দেশ শেষ‌দি‌নের খেলা শুরু ক‌রে‌ছে নি‌জে‌দের‌কে আরও ছা‌পি‌য়ে যাওয়ার স্বপ্ন নি‌য়ে।

কিন্তু এর মধ্যেই গৌর‌বের পতাকা আরও উঁচু‌তে নেওয়ার হাতছা‌নি বাংলা‌দে‌শের সাম‌নে।

দ্বিতীয় ইনিং‌সে ২৭৩ রান নি‌য়ে বাংলা‌দেশ যখন পঞ্চম ও শেষ‌দি‌নের খেলা শুরু ক‌রে তখনও তা‌দের সাম‌নে পা‌কিস্তা‌নের প্রথম ইনিং‌সের লিড পে‌রি‌য়ে যে‌তে ২৩ রান বা‌কি।

‌সেটা অতিক্রম ক‌রে এমন একটা স্কোর ক‌রে বাংলা‌দেশ ইনিংস ঘোষণা ক‌রবে যেটা বা‌কি ওভারগু‌লো‌তে পা‌কিস্তা‌নের জন্য অসম্ভব হ‌বে। আবার খেলা য‌তো ওভার বা‌কি থাক‌বে তা‌তে বাংলা‌দে‌শের প‌ক্ষে পাকিস্তান‌কে অলআউট করাও অসম্ভব।

তারপরও এই ড্র ম্যাচ বাংলা‌দে‌শের জন্য জ‌য়ের সমান। এর কারণ পরাজয় প্রায় নি‌শ্চিত অবস্থা থে‌কে দ্বিতীয় ইনিং‌সে বাংলাদে‌শের অসাধারণ ব্যা‌টিং। আর সেটা ক‌রে‌ছেন তা‌মিম ইকবাল এবং ইমরুল কা‌য়েস।

টে‌স্টের চতুর্থ দিন পা‌কিস্তান প্রথম ইনিং‌সে ৬২৮ রা‌নে যখন অলআউট হয় তখন বাংলা‌দে‌শের চে‌য়ে তা‌দের ২৯৬ রান বে‌শি। অনে‌কেই তখন ভে‌বে‌ছি‌লেন বাংলা‌দে‌শের পরাজয় নি‌শ্চিত।

‌কিন্ত এরপর তা‌মিম-ইমরু‌লের ও‌পে‌নিং এবং যে কো‌নো উইকে‌টে স‌র্বোচ্চ ২৭৩ রা‌নের পার্টনার‌শিপ। তা‌মি‌মের অপরা‌জিত ১৩৮ আর ইমরু‌লের আন‌বি‌টেন ১৩২ রান।

বিষয়:ইমরুল খুলনা টেস্ট তামিম বাংলাদেশ-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…