চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসীর গুলিতে দেশে বাবা আর বিদেশে সেনা সদস্য ছেলে নিহত

শাহীনা আজমীন শাহীনা আজমীন
১:৩০ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
বরিশাল, বাংলাদেশ
A A
শোকাহত পরিবারের সদস্যরা দুঃখের মুহূর্তে একসাথে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশে কর্মরত মো. রফিকুল ইসলাম হাওলাদারের মৃত্যুর ১৪ বছর পর এবার বিদেশের মাটিতে সন্ত্রাসীদের হাতে নিহত হলেন তারই ছেলে সেনা সদস্য মনোয়ার হোসেন হাওলাদার।

মনোয়ার  প্রায় ১৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। আট বছর আগে বিয়ে করেন তিনি। মা, স্ত্রী ইভা , পাঁচ বছরের মেয়ে ইলমন ও দেড় বছরের মেয়ে তাসমীমকে বরিশাল নগরীর জিয়া সড়কের বাড়ীতে রেখে গত জুন মাসে শান্তি মিশনে যোগ দিতে দেশ ত্যাগ করেন মনোয়ার।

১০ মাসের জন্য বিদেশে যাওয়ার সময় স্ত্রী ও মা’কে বলেছিলেন ১০ মাসের আগেই ফিরে আসবো। মনোয়ার ফিরছেন ঠিকই তবে লাশ হয়ে। মনোয়ারের ফিরে আসার সেই আনন্দ অপেক্ষা এখন পরিণত হয়েছে বিষাদে। স্ত্রী সন্তানদের চোখে এখন শুধুই অশ্রু।দেড় বছরের শিশু অবুঝ তাসমীম এখনো জানেনা নাে ফেরার দেশে চলে যাওয়া তার বাবা আর কখনোই তাকে আদর করে কোলে নেবেনা।

বাংলাদেশি সেনা সদস্যের ছবি, পোর্ট্রেট, হেলমেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ নিহত মনোয়ারের অপর ভাই  মাস্টার্সে অধ্যয়নকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বৃদ্ধ মা রওশওন আরার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে রবিউল ইসলাম পুলিশের চাকুরি পেয়ে বর্তমানে খুলনায় ট্রেনিং-এ রয়েছেন। তিন ভাইয়ের একমাত্র বোন স্বামী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন।

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনে পারিবারিক কবরস্থানে মনোয়ারের লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা।

আফ্রিকার মালিতে শনিবার সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে মনোয়ার সহ ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এসময় আহত হন আরও ৪ জন।

 

ট্যাগ: নিহতমনোয়ারমালিসন্ত্রাসী হামলাসেনা সদস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ কাপুরের ‘পদ্মাবতী’ ছবির লুক প্রকাশ

পরবর্তী

বিসিবির এজিএম-ইজিএম: রিটের আদেশ মঙ্গলবার

পরবর্তী

বিসিবির এজিএম-ইজিএম: রিটের আদেশ মঙ্গলবার

প্রাচীন ছবি, নারী বসে আছেন সোফায়, হাতে হাত রেখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের হৃদয়ে বেঁচে আছেন ঢালিউড রাজপুত্র জাফর ইকবাল

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT