চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা অমান্য করে জাবির হলে শিক্ষার্থীদের অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি

নিষেধাজ্ঞা অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

হল ত্যাগে কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে আগের দাবির সঙ্গে নতুন কয়েকটি যোগ করেছে তারা। দাবি পূরণ না হলে পরবর্তী কঠোর কর্মসূচিতে যাবার হুঁশিয়ারিও তাদের।

চার দিন আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পরে নিরাপত্তার দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ দেখিয়ে তালা ভেঙে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা।

হল না ছাড়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেছেন, হল থেকে তাদের বের করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আন্দোলনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (৪৬ তম ব্যাচ) শারমিন আক্তার সাথী জানান, ১৭ মে হল আর ২৪ মে ক্লাস শুরুর সরকারি ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে জাহাঙ্গীরনগরের পরিস্থিতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, ভিন্ন। এখানকার অনেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয় সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান করছে। শিক্ষার্থীরা নিরাপদে নেই। এই পরিস্থিতিতে হলে অবস্থানের সিদ্ধান্তে এখনও আমরা অটল আছি এবং অন্যান্য শিক্ষার্থীদের আমরা আহ্বান জানিয়েছি। পর্যায়ক্রমে তারাও হলে উঠবে।

তবে প্রভোস্ট কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বায়ত্তশাসনের মধ্যে পরিচালিত হলেও রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে হল খুলে দেওয়ার সুযোগ নেই।

Reneta

কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ২০২০ সালের ১৯ মার্চ থেকে ক্লাস ও হল বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাস চালু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থীহল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT