নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের আদর্শ বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। ইসি’র নিষেধাজ্ঞা থাকলেও ভোটের মুহূর্তে কেন্দ্রে চলছে নির্বাচনী প্রচারণা। সিটি নির্বাচনে প্রায় সব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও এখানে তেমনটা দেখা যায়নি। এই কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। এতে যেকোন বিপর্যকর পরিস্থিতি সামাল দেয়া কষ্টকর হয়ে পড়বে বলে শঙ্কা রয়েছে।







