চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’ সংগঠনের ৩ সদস্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’ সংগঠনের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপনে খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল চুয়াডাঙ্গা শহরের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাতে চুয়াডাঙ্গা সদরের কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), গোপিনাথপুর গ্রামের মরহুম আফজাল মন্ডলের ছেলে কলম মন্ডল (৩৮) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতী গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে নূর ইসলাম পাখিকে (৩৮) আটক করা হয়।

ওই সময় সেখান থেকে নিষিদ্ধ দলটির ৭-৮ জন পালিয়ে যায় বলে পুলিশ সুপার দাবি করেন। আটক ৩ জনকে জিজ্ঞাবাদের পর পুলিশ জানায়, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে, তাদের মতে গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল ব্যবস্থা, তারা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তারা তাদের সংগঠনের সমর্থন এবং এর কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকআল্লাহর দল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT