চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা সাদে মুগ্ধতা, অভিনয়ে বাঁধন বিস্ময়কর সুন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
বিনোদন
A A
নির্মাতা সাদে ও বাঁধন একসঙ্গে, সুন্দর দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জুলাই কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়ে গেল বাংলাদেশের প্রথম অফিশিয়াল সিলেকশন ‘রেহানা মরিয়ম নূর’-এর। কানে ছবি দেখে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জন্য রিভিউ করেছেন শৈবাল চ্যাটার্জি।

আজমেরী হক বাঁধনের অভিনয়ের প্রশংসা যেমন তার লেখনীতে উঠে এসেছে, সেই সাথে এই সমালোচক মুগ্ধ হয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায়।

নির্মাতা সাদে ও বাঁধনসহ অন্যান্য অতিথিরা ক্যামেরার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ শৈবাল চ্যাটার্জির রিভিউতে বলা হয়েছে, সাদের চিত্রনাট্যের গাঁথুনি, তুহিন তামিজুলের ক্যামেরার অস্থিরতা, মিউটেড কালার প্যালেট ও আজমেরী হক বাঁধনের অভিনয়ের গভীরতায় ছবির আবেগ ফুটে উঠেছে।

Banglabid

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি শীতল, দম বন্ধ করা অনুভূতি দেয়। ছবির দৃশ্যগুলোর জন্য নীলচে আভা নির্বাচনে শৈল্পিকতা ফুটে উঠছে, দৃশ্যগুলোকে আরও সঠিকভাবে ফুটিয়ে তুলেছে।

রিভিউতে আরও বলা হয়েছে, ক্যামেরা সবসময়ে ‘রেহানা’র খুব কাছেই থাকে, তবে তার চেহারা কমই দেখা যায়। কখনও রুম দেখানো হয়, কখনও তার এলোমেলো পা ফেলে হেঁটে যাওয়া অনুসরণ করা হয়। এমনকি মাঝে মাঝে যখন তার চেহারা দেখানো হয়, তখনও ‘রেহানা’কে স্থির দেখানো হয় না। স্থির থাকে করিডর ও রুম।

ক্যামেরার এই অস্থিতিশীলতা দিয়ে যে শুধু ‘রেহানা’র বিভ্রান্তি বোঝানো হয়েছে তা নয়। চলচ্চিত্রের নির্মাতা ক্যামেরার এই অস্থিরতার মাধ্যমে নিজের সাথে, কলেজ প্রশাসনের সাথে এবং সমাজের সাথে যুদ্ধের অনুভূতিটা দর্শককে উপলব্ধি করানোর চেষ্টা করেছেন।

Reneta

ছবিতে ‘রেহানা’র অনেকগুলো রূপ ফুটে উঠেছে। এক ‘রেহানা’য় বাঁধন নিজেকে ফুটিয়ে তুলেছেন শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, কন্যা সন্তান, বোন এবং নিরলস প্রতিবাদকারী হিসেবে। বিস্ময়কর সুন্দর ভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। চরিত্রের ক্ষোভ, অসন্তুষ্টি, দমিয়ে রাখা আবেগ এবং দৃঢ়তা ফুটিয়ে তুলেছেন অভিনয়ের মাধ্যমে। এটি একটি হৃদয় নিংড়ানো, গভীর পারফর্মেন্স।

মরিয়মের গভীর মনোযোগে দৃঢ়চেতা চেহারা, বাংলাদেশি নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
রেহানা মরিয়ম নূরের একটি দৃশ্যে বাঁধন

শৈবাল চ্যাটার্জি রিভিউতে প্রশ্ন করেছেন, বাংলাদেশ যতদূর এগিয়েছে, নারী শাসিত বাংলাদেশের নারীরা কি তত দূর এগুতে পেরেছেন? তারা কি পৃথিবীতে এবং নিজেদের কাজের জায়গায় অধিকার আদায় করতে পেরেছেন? সিনেমাটি শুধু বাংলাদেশ নিয়ে নয়। ‘রেহানা মরিয়ম নূর’ আসলে পুরো বিশ্বের কথাই বলে। পুরো বিশ্বের সুরই যেন ফুটে উঠেছে ছবিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদএনডিটিভিকান চলচ্চিত্র উৎসবভারতরিভিউরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে’

পরবর্তী

সাশ্রয়ী দামে ঝামেলামুক্ত কোরবানি নিয়ে এসেছে হেক্সা ট্রেডিং

পরবর্তী
কুরবানির পশু কেনা ও বিক্রির জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাশ্রয়ী দামে ঝামেলামুক্ত কোরবানি নিয়ে এসেছে হেক্সা ট্রেডিং

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক হাজারো পুলিশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT