চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বিষ বোলিংয়ের পর ছন্নছাড়া ব্যাটিং

লড়লেন কেবল মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হতাশ করল বাংলাদেশ। ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে  সামান্য লড়াইও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক খুলতে পারেননি রানের খাতা। ওপেনার সৌম্য সরকারও তাই। ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। 

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্লাব মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে বসা দলকে একশ পেরিয়ে যেতে অবদান রাখেন মাহমুদউল্লাহ। সাইলেন্ট কিলার অন্যদের সুযোগ দিতে ২৮ বলে ৪০ রান করে স্বেচ্ছা অবসরে যান। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব আল হাসানকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি।

সাকিব দীর্ঘক্ষণ ক্রিজে কাটালেও টি-টুয়েন্টির চাহিদা মেটাতে পারেননি। ৮২ স্ট্রাইক রেটে ৩৪ বলে ২৮ রান করে ফেরেন সাজঘরে। উইকেটে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে টাইগার অলরাউন্ডারকে।

তাওহিদ হৃদয় ১৪ বলে ১৩ ও তানজিদ হাসান তামিম ১৮ বলে ১৭ রান করেন। ড্রপ ইন পিচে প্রথম অভিজ্ঞতায় বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শুরুতে ভারত কেঁপে উঠেছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের আঘাতে। সাঞ্জু স্যামসন ১ রান করে এলবিডব্লিউর শিকার হন। দ্রুত উইকেট তোলার স্বস্তি অবশ্য রূপ নেয় অস্বস্তিতে। তিনে নেমে ঝড় তোলেন রিশভ পান্ট। সাকিবকে এক ওভারেই মারেন তিনটি ছক্কা। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলে যান স্বেচ্ছা অবসরে। শেষে হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে বড় সংগ্রহই গড়ে ভারত।

Reneta

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ভারত ১৮২ রান তোলে ৫ উইকেট হারিয়ে। ওয়ার্মআপ ম্যাচ হওয়ায় একাদশ চূড়ান্তের বালাই ছিল না। স্কোয়াডের ১৫ ক্রিকেটারই ছিলেন ম্যাচের অংশ।

সবচেয়ে বেশি রান হজম করতে হয়েছে সাকিবকেই। ৪ ওভারে দিয়েছেন ৪৭। পাননি উইকেটের দেখা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে ৮ বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাদ যাননি মাহমুদউল্লাহ রিয়াদ, এমনকি সৌম্য সরকারও। ২ ওভার বল করে ১৬ রান দিয়ে মাহমুদউল্লাহ তুলে নেন রোহিত শর্মার উইকেট। ভারতীয় ওপেনার ১৯ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে।

ব্যাটিংয়ে নামেননি বিরাট কোহলি। শেষে পান্ডিয়ার ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস ভারতকে নিয়ে যায় দুইশর কাছাকাছি। বড় সংগ্রহে অবদান রাখেন সূর্যকুমার যাদব। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। শিকার হন বাঁহাতি স্পিনার তানভির ইসলামের।

দারুণ বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় শিভম দুবের উইকেট তুলে নেন। নতুন বলে প্রথম ওভারটি করেন টাইগার অফস্পিনারই। সৌম্য ১ ওভারে দেন ১১ রান। লেগ স্পিনার রিশাদ হোসেন ২ ওভারে ১৯ রান দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্মআপ ম্যাচটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কবাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT