সমাজকথন

‘নির্বাচিত মেয়রদের সঙ্গে ফাতরামি’

‘নির্বাচিত মেয়রদের সঙ্গে ফাতরামি’

সাময়িক বরখাস্ত হওয়ার পর আদালতের নির্দেশে কার্যালয়ে ফেরার কয়েক ঘণ্টা পর আবারও বরখাস্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ বিষয়ে সাংবাদিক আরিফ জেবতিক কৌতুকচ্ছলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন:  সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে শিন্নি বিতরণ করা।

৩ বছর আগে কেউ যদি বলত যে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট ( ইউ নো হু) হারিয়ে দিতে পারবে, তাহলে পাবলিকে তার মুখের উপর হেসে দিত।

এখন যদি বলে, তাহলে ভুরু কুচকাবে, হাসবে না।
এই ধারায় চলতে থাকলে, আরো ২ বছর পরে যদি কেউ বলে যে কোনো হেভিওয়েট প্রার্থী সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীকে হারিয়ে দিতে পারবে, তাহলে লোকজন উল্টো হেসে দিবে।

প্রথমবার কাউন্সিলর হিসেবে অনেক টানাটানিতে জেতা আরিফুল হক চৌধুরীকে আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে জনপ্রিয়তম এমপি ক্যান্ডিডেট বানাচ্ছে- দেখলে রাজনীতিতে জড়িত অনেকেরই হিংসা হবে।

জোক এপার্ট, নির্বাচিত মেয়রদের হেনস্থা করার এই ফাতরামির নিন্দা জানাই

বিষয়:রাজশাহী সিটি কর্পোরেশন সিটি মেয়র সিলেট সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…