চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
জনপদ, রাজশাহী
A A

নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করার পাশাপাশি তার জীবন থেকে শিক্ষা নিতে রাজশাহী জেলায় মোট ১৯৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।

শনিবার সকালে রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে তার শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবনের ঘটনাবলী, কারাজীবন সংসার, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই রাষ্ট্রের পুনর্গঠন সহ সকল কিছু একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধু কর্নারে।

‘‘তার আত্মত্যাগ,অবদান ও নিবেদন সম্পর্কে অবগত করে বঙ্গবন্ধুর আদর্শের জাতি গঠন করার উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম জেলা হিসেবে রাজশাহীর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।’’

কর্নারে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন বই এর গ্যালারি, তার জীবনী, ৭ মার্চের ভাষণ, তার সমগ্র জীবনের ফটো গ্যালারি ছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কিত অন্যান্য জিনিস সেখানে স্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের।

Reneta

এ সময় মহানগরসহ ৯টি উপজেলায় সংসদ সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু কর্নাররাজশাহী সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT