জনপদ

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে অংশগ্রহণ করছে, একটি ব্যানার হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে বিএম কলেজ রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একই দাবিতে এক সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মো. ইব্রাহিম, মো. নাজিম উদ্দিন, মো. হুমায়ুন আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝরে পড়ছে। যে কারণে জীবন বাঁচাতে নিরাপদ সড়ক প্রয়োজন।

গত ১৬ মার্চ বিকেলে বিএম কলেজ গেটে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাদিম একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। তারা ঘাতক চালকের বিচার ও শাস্তি দাবি করেন।

বিষয়:বরিশাল বিএম কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…