নিরাপত্তার কথা মাথায় রেখেই নাকি স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমাচ্ছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করলেও, সেখানে বার বার সন্ত্রাসী হামলা হওয়ায় তিনি পরিবার নিয়ে মোটেও নিরাপদ বোধ করছেন না। তাই তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থায়ী ভাবে বাস করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
লস অ্যাঞ্জেলেসে জর্জ ক্লুনির বাড়িটি নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টুডিও সিটিতে। যেটি লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের পথ-নির্ভযোগ্য সুত্র থেকে তেমনটিই জানা গেছে। এ বছর জুন মাসে আমাল ক্লুনি আর জর্জ ক্লুনির ঘর আলো করে এসেছে তাদের যমজ সন্তান। একজন হলেন কন্যা ইলা এবং অন্যজন পুত্র আলেকজান্ডার। আর তাদের যাবতীয় নিরাপত্তা দিতেই এত ভাবনা ক্লুনির।
জর্জ ক্লুনি শুধু হলিউড অভিনেতাই নন, তিনি একাধারে পরিচালক, সমাজকর্মী এবং ব্যবসায়ী। তিনি গোল্ডেন গ্লাব, অস্কারসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।








