চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার কারণে স্পেন-বেলজিয়াম প্রীতি ম্যাচ বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্পেন ও বেলজিয়ামের মধ্যকার হাইপ্রোফাইল প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ১৪০ জন মানুষ নিহত ও তিন শতাধিক আহত হয়। ওই হামলার সঙ্গে বেলজিয়ামে বসবাসরত তিন ফরাসি যুবক জড়িত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পর ফ্রান্সের মতো বেলজিয়ামেও ব্যাপক অভিযান শুরু হয়।

অভিযান চলার মধ্যেই এক ভিডিও বার্তায় ফ্রান্সসহ সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে অংশ নেয়া অন্য দেশে একই স্টাইলে হামলা চালানোর ঘোষণা দেয় আইএস। সেই ঘোষণার পরদিনই দুই দেশের প্রীতি ম্যাচ বাতিল করা হলো।

প্যারিসে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিভিন্ন স্থাপনার সঙ্গে স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়ামও ছিলো। হামলার সময় ফ্রান্স ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ চলছিলো। তখন বিস্ফোরণে স্টেডিয়ামের বাইরে তিন নিহত হয়।

প্যারিসের ঘটনার পর বেলজিয়ামের ফুটবল অ্যাসোসিয়েশন একই রকম হামলার আশঙ্কা করছে। আর সেই কারণে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে বলে তারা জানিয়েছে।

এক বিবৃতিতে বেলজিয়াম এফএ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্প্যানিশ জাতীয় দলের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেলজিয়াম সরকার ও গোয়েন্দা বাহিনীর রিপোর্টের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় বেলজিয়াম এফএ।

বেলজিয়ামে সন্ত্রাসী সতর্কবার্তা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সন্দেহভাজনদের ধরতে ব্যাপক অভিযান চলছে।

ম্যাচ বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করে বেলজিয়াম এফএ বলেছে, এমন দুটি দলের ম্যাচ দেখতে না পারায় সমর্থকরা হতাশ। এই জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তবে আমরা আমাদের খেলোয়াড় ও সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নিতে পারি না।

ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যদি ঝরে চোখের পাপড়ি

পরবর্তী

বাংলাদেশ ফুটবল টিমকে মুশফিকের শুভকামনা

পরবর্তী

বাংলাদেশ ফুটবল টিমকে মুশফিকের শুভকামনা

ক্যান্সার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দূর করে যোগ ব্যায়াম

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT