আন্তর্জাতিক

‘নিরপেক্ষ অবস্থান’ নিয়ে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

জেলেনস্কি জেরুজালেম শান্তি আলোচনার জন্য বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জেরুজালেমে শান্তি আলোচনার জন্য বসে আছেন, পেছনে ইসরায়েলি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন বলে জানিয়েছে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি। তবে শর্ত হিসেবে জুড়ে দিয়েছেন; নিরপেক্ষ অবস্থানের বিষয়টি গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

রোববার রুশ একটি টেলিভিশনকে দেওয়া ৯০ মিনিটের এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। রুশ ভাষায় দেওয়া এ সাক্ষাতকার প্রচারে দেশীয় গণমাধ্যম গুলোকে সতর্ক করেছে রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি দাবি করেন: রাশিয়ার ‘আগ্রাসনে’ রুশ ভাষাভাষী শহর গুলো ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ এতোটাই ভয়াবহ, যা চেচনিয়ায় রাশিয়ার যুদ্ধকেও হার মানিয়েছে। রাশিয়া ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া তৈরি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রীয় নিরাপত্তা, নিরপেক্ষতা এবং পরমাণুহীন মর্যাদার মতো বিষয়গুলো নিয়ে ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট। তবে, নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলোতে তার দেশর অসম্মতির বিষয়টি আবারও স্পষ্ট করেছেন তিনি।

বিষয়:ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…