ক্রিকেট

নিউজিল্যান্ডের খন্ডকালীন কোচের দায়িত্বে রাইট

নিউজিল্যান্ডের ক্রিকেট কোচ রাইটের ছবি, অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেট কোচ রাইট অনুশীলনে ব্যস্ত, তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাজের চাপ কমাতে আসন্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড সফরে হেড কোচ গ্যারি স্টিডকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে তার বদলি হিসেবে সাময়িক সময়ের জন্য কিউইদের কোচিং প্যানেলে যুক্ত হতে হচ্ছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার লুক রাইট।

গ্যারির অনুপস্থিতিতে কিউইদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ শেন জার্গেনশেন। এই তিন সিরিজে খন্ডকালীন কোচ হিসেবে আরও যুক্ত হচ্ছেন ডিওন ইব্রাহিম, ডিন ব্রাউনলি, গ্রায়েম অলড্রিজ। ব্যাটিং কোচ হিসেবে বহাল থাকছেন লুক রনকি।

তবে আয়ারল্যান্ড সিরিজের পর পরই নিউজিল্যান্ড ফিরে যাবেন জার্গেনশেন ও রনকি। আপদকালীন কোচদের অধীনেই তখন সিরিজ চালিয়ে নিবে ব্ল্যাকক্যাপসরা। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

গুরুত্বপূর্ণ খেলায় প্রধান কোচদের পাওয়ার জন্য এবং কাজের চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কিউইদের হেড কোচ গ্যারি স্টিড।

‘আগের বছরের ব্যস্ত সূচি থেকে একটা বিষয় শিখেছি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও ফ্রেশ থাকা জরুরি। আমাদের সামনে ১৪ সপ্তাহের ব্যস্ত সূচি রয়েছে। তিন ফরম্যাটেই কয়েকটা সিরিজ, সফরসহ বিশ্বকাপও সামনে।’

‘কোচরা যেন ওই সময়টাতে তাদের মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে দল উন্নতি করতে পারে এবং মাঠে তার প্রতিফলনও ঘটাতে পারে।’

বিষয়:আয়ারল্যান্ড নিউজিল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…