জনপদ

নাসিক নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি সচিব

নির্বাচনী কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, ভোটগ্রহণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন, ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিবার্চন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।’

এছাড়াও টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসব নির্বাচনে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘সব নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া যে পাঁচটি পৌরসভায় ভোট হয়েছে, সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে তাদেরকে ভোট প্রদান সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছেন তাদের সবার ভোট গ্রহণ করা হয়েছে।’

শামীম ওসমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিস্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা আসলে তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, সবগুলো অ্যাড্রেস করা হয়েছে।’

বিষয়:ইসি সচিব নাসিক নির্বাচন ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…