বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন প্রবীণ রাজনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহ্বান বিষয়ে আজকেই গেজেট দেওয়া হবে।

আখতার আহমেদ বলেছেন, ভোট গণনা শেষে সংসদে নির্বাচনী কর্মকর্তা সিইসি ভোটের প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে গেজেট দিবে ইসি।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, ‘৩টি ব্যালট বাক্স থাকবে। নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন। ব্যালট বাক্স স্বচ্ছ থাকবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট দুপুর ২ টা থেকে ৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ইসির ২০ সদস্যর টিম কাজ করবে। বাকি বিষয়ে সংসদ সচিবালয় সমন্বয় করবে বলেও জানান তিনি।

বিষয়:ইসি সচিব প্রস্তুতি রাষ্ট্রপতি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…