চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিসের বাঁচার সম্ভাবনা বাড়ছে

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
২:০১ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের অবস্থার উন্নতি হয়েছে। ৯৬ ঘন্টার পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা বলছেন নার্গিসের বেঁচে উঠার সম্ভাবনা বেড়েছে। দুই থেকে চার সপ্তাহ পর তার নিওরোলোজিক্যাল অবস্থা জানা যাবে।

মাথায় অস্ত্রোপচারের পর ৭২ ঘন্টা পর্যবেক্ষণ শেষে শনিবার চিকিৎসকরা নার্গিসের অবস্থা নিয়ে কথা বলেন। স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারির চিকিৎসকরা বলছেন এমন মুমূর্ষূ রোগীর ৯৬ ঘন্টা বেঁচে থাকাটা আশার কথা। তার শরীর সাড়া দিচ্ছে, ডান হাত পা কার্যকর হচ্ছে এবং চোখ মেলছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন রেজাউল সাত্তার বলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্যটা ছিলো তার জীবনটা বাঁচানো। সেখানে আশা খুব কম ছিলো। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কাজ করতে হয়েছে। ৯৬ ঘণ্টা পরে এসে আমরা বলতে পারবো হয়তো যে ওর বেঁচে থাকার সম্ভাবনা খানিকটা বৃদ্ধি পেয়েছে। এত বড় একটি ঘটনার পর আমরা আশা করি না ও সাথে সাথে উঠে বসবে বা কথা বলবে। হয়তো কয়েক মাস বা সপ্তাহ পর ওর রেসপন্স কেমন হবে সে সম্পর্কে আরো ভালো আইডিয়া দেয়া যাবে।

লাইফ সাপোর্টে রাখা চিকিৎসারই অংশ জানিয়ে চিকিৎসকরা বলেছেন, নার্গিসের নিউরোলোজিক্যাল স্ট্যাটাস এখন ৫-৬ এর মধ্যে। সময়ের সাথে সাথে মস্তিষ্ক আরও সচেতন হলে তার শরীর আরও সাড়া দিবে বলে আশা করছেন চিকিৎসকরা।

স্কয়ার হাসপাতালের ‘মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার’ বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দীন বলেন, যেহেতু একটা রোগী মুমূর্ষ অবস্থায় আছে যার নিউরোলজিক্যাল স্ট্যাটাস অত্যন্ত কম তার জন্য সময় নির্ধারণ করে বলা যাবে না যে সে কতক্ষণে ঠিক হবে। সময়েই বলবে তার সুস্থ হতে কত সময় লাগবে। 

বদরুল আলমের চাপাতির কোপে আহত শিক্ষার্থী খাদিজা ৪ অক্টোবর মঙ্গলবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Reneta

সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে নার্গিসকে চাপাতি দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

নার্গিসকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবারই সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজা আক্তার নার্গিস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT