চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
আদালত, সিলেট
A A

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলায় আসামী বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা বদরুল আলমের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

নার্গিস হত্যাচেষ্টা মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে নার্গিস বলেন, আমার যে পরিস্থিতি হয়েছে তা যেন অন্য কোনো নারীর না হয়। তারা নিজেরা নিজেদের জীবন গড়ুক। আমি আবার লেখাপড়া শুরু করতে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই।

তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামী বদরুলের আইনজীবী সুজ্জাদুর রহমান চৌধুরী। পুরো রায় পাওয়ার পরে ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক বদরুল।

Reneta

ঘটনার পরপরই জনতা বদরুলকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুল আলমকে একমাত্র আসামী করে মামলা করেন।

৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল। ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

গত ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য প্রদান করেন নার্গিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজা আক্তার নার্গিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT