চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে শিশু রমজান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

রুমন রেজারুমন রেজা
২:০৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
আদালত
A A

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিপণের দাবিতে শিশু রমজান সিকদারকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একইসঙ্গে লাশ গুমের অভিযোগে আদালত প্রত্যেক আসামিকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শেরপুরের নকলা উপজেলার ধামনা ধনকুশা গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে হামিদুল হক, তার বোন আফরোজা ও ফুফাতো ভাই নকলা রামাইসা গ্রামের লাক্কর মিয়ার ছেলে মো: রিপন।

রমজান সিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মৃত ইসমাইল সিকদারের ছেলে। সে জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

মামলা সূত্রে জানা যায়, ‘২০১৩ সালের ৭ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র রমজান সিকদারকে ভাড়াটিয়া হামিদুল হক, রিপন ও আফরোজা কৌশলে শেরপুর জেলার নকলা এলাকায় অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মুঠোফোনে রমজান সিকদারের বাবা ইসমাইলের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের দাবিকৃত টাকা না দেয়ায় আসামিরা রমজান সিকদারকে গলাটিপে হত্যার পর লাশ গুম করে ফেলে।

Reneta

এ ঘটনায় শিশু রমজান সিকদারের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ওই আসামিদের গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলার চাপা ঝুড়ি সেতু এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৩১ মার্চ ৩ আসামিকে অভিযুক্ত করে এবং ২৪ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT