চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় জিএম গার্ডেন নামে একটি বহুতল আবাসিক ভবনের অষ্টম তলার রান্নাঘরের গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণে ভবনটির দুই নিরাপত্তারক্ষী দগ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: নৈশ প্রহরী উজ্জল ও মানিক। তাদের শরীরের বেশ কিছু অংশ আগুনে ঝলসে গেছে।

দুর্ঘটনার পর তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ভবনটির বাসিন্দারা জানান: জিএম গার্ডেনের অষ্টম তলায় কমিউনিটি সেন্টারের আদলে বড় আকারের কয়েকটি কক্ষ রয়েছে। ভবনের বাসিন্দাদের নিজেদের যেকোন অনুষ্ঠানের আয়োজন সেখানে হয়ে থাকে। তবে সেখানে রান্নাঘরের চুলার গ্যাসের পাইপ লাইনে লিকেজ ছিল। দুপুরে মিস্ত্রি এসে সেই লিকেজ মেরামতও করে। এরমধ্যেই রাতে বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান: রান্না ঘরের দরজা জানালা বন্ধ থাকায় পাইপের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমে জমাট বেঁধে থাকে। রাতে দুই নৈশ প্রহরী উজ্জ্বল ও মানিক জ্বলন্ত সিগারেট হাতে অষ্টম তলার রুমে প্রবেশ করলে ঘরে আগুন ধরে যায় এবং বিকট শব্দে দরজা জানার কাঁচ ভেঙে খসে পড়ে। এসময় দুই নৈশ প্রহরী দগ্ধ হন।

Reneta

তিনি বলেন: পরে ভবনের বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই অন্যান্য বাসিন্দারা নিজেদের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাস বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল

মে ২৩, ২০২৬

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT