চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

রুমন রেজারুমন রেজা
৪:৫৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার চাঁনপুরে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাসায় রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা সবাই দগ্ধ হন।

দগ্ধরা হলেন, হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তারা সবাই গার্মেন্টস ও কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয় এবং ভর্তি করা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ৫ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হযরত আলীর ৮ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ , মান্নানের ৩০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাড়ির মালিক আক্তার হোসেনের ছোট ভাই আসাদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা দুর্ঘটনার খবর দেন।

Reneta

তিনি বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন–২-এর উপসহকারী পরিচালক ওসমান গণি জানান, বাসাটিতে গ্যাস সিলিন্ডার ও গ্যাস লাইন দুটোই ব্যবহৃত হচ্ছিল।

তিনি বলেন, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের ভেতর জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দর থানার ধামগড় ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি সিলিন্ডার গ্যাস লিকেজজনিত বিস্ফোরণ বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, আহতদের সবাই বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ জন দগ্ধগ্যাস বিস্ফোরণনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT