নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

স্মৃতিচারণে চ্যানেল আই অনলাইন, সি আর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সর্বশেষ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






