চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৭, মে ২০২২
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

রেজাউল করিম রেজা, নাটোর প্রতিনিধি: নাটোরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে জেলার বনপাড়ার মহিষভাঙ্গায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং আর ১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ৮জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ ঘটলে দুই বাস পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১ নারী ও ৫ পুরুষ যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ৫০ জন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। তারা হলেন সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের সন্তান।

উল্লেখ্য, ন্যাশনাল ট্রাভেলস থেকে ৪ জন পুরুষ ও সিয়াম পরিবহন থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জন নিহতনাটোরসংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT