চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিব রাজাককে মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১২, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেয়ার পরের দিনই এমন নির্দেশ এলো।

অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না।

নাজিবের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ২০১৫ সালে ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক টুইটবার্তায় নাজিব রাজাক জানান, অভিবাসন কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন যে, তিনি ও তার স্ত্রী দেশের বাইরে যেতে পারবেন না। এই নিষেধাজ্ঞার পেছনে কোনো কারণ না বললেও আদেশটি তিনি মেনে চলবেন বলে জানান।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট ব্যাপক জয়লাভ করে। ২২২টি আসনের মধ্যে অন্তত ১২১টি আসনে তাদের প্রার্থীরা জয়ী হয়।

Reneta

৬০ বছরের ইতিহাস পাল্টে দিয়ে ৯২ বছর বয়সে আবারো প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ।

তবে এই নির্বাচনে গুরু মাহাথির আর শিষ্য নাজিবের লড়াইয়ে শেষ পর্যন্ত গুরুর কাছে হেরে যায় সদ্য সাবেক এ প্রধানমন্ত্রী।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় থাকলেও এবার বিরোধী দল থেকে নির্বাচন করে মাহাথির মোহাম্মদ। স্বেচ্ছা অবসর ভেঙে সাবেক সহকর্মী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। ক্ষমতাসীন নিজ দল বারিসান ন্যাসিওনাল ছেড়ে যোগ দেন পাকাতান হারাপান জোটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজিব রাজাকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT