চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলিয়ন ডলারের দুর্নীতির সব অভিযোগেই দোষী নাজিব রাজাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাজিব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার দুর্নীতির দায়ে আনা সাতটি অভিযোগের সবগুলোতেই প্রথম বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

এর আগে বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি দোষী না বলে আত্মপক্ষে বলেছিলেন।

এই মামলাটিকে মালয়েশিয়ার আইনের শাসন এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টার পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি স্ক্যান্ডাল একটি বৈশ্বিক দুর্নীতির জাল উন্মুক্ত করেছে।

বিচারক মোহামাদ নাজলান মোহামাদ গাজালী কুয়ালালামপুর হাইকোর্টকে বলেন, এই বিচারের সমস্ত প্রমাণ বিবেচনা করে দেখতে পেয়েছি প্রসিকিউশন তার মামলাটি যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে সফলভাবে প্রমাণ করেছেন।

২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন নাজিব রাজাক। তার বিরুদ্ধে ২০১৫ রাষ্ট্রীয় উন্নয়ন বিনিয়োগ তহবিল ১এমডিবি’র ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। নাজিবের গঠিত ওই তহবিল থেকে গায়েব হয়ে যাওয়া ওই অর্থের কোনো হিসেবও পাওয়া যায়নি। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি।

২০১৮ সালের ৯ মে’র সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের কাছে হেরে যাওয়ার ক’দিন পর থেকেই নাজিবের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির তদন্ত শুরু হয়।

প্রথমে তদন্তের স্বার্থে নাজিব ও তার স্ত্রীর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়ার ভ্রমণ কর্তৃপক্ষ। এরপর তার বাসভবনে হঠাৎ করেই তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে মোটা অংকের বৈদেশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ বিলাসবহুল পণ্য জব্দ করার কথা জানানো হয়।

সর্বশেষ ওই বছরের জুনের শেষদিকে পুলিশ জানায়, অভিযান চালিয়ে নাজিব রাজাকের বাড়ি থেকে ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের জুয়েলারি সামগ্রী আটক করা হয়েছে। আটকের তালিকায় বিপুল পরিমাণ গহনা, হাতব্যাগ ও নগদ টাকা ছিল।

ট্যাগ: অভিযোগনাজিব রাজাকপ্রধানমন্ত্রীমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মানুষের দুর্ভোগ

পরবর্তী

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

পরবর্তী
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

‘আন্ধাধুন’ এর অ্যাকশন ডিরেক্টরের মৃত্যু

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT