চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বিসিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুই ম্যাচে চার ইনিংসে নাঈম হাসান শিকার করেন ২১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে সফল অফস্পিনার ধারাবাহিকতা ধরে রেখেছেন টেস্টেও। প্রথমদিনে জিম্বাবুয়ের উইকেট পড়েছে ছয়টি, চারটিই নিয়েছেন নাঈম। পড়ন্ত বিকেলে সাজঘরে পাঠিয়েছেন সেঞ্চুরিয়ান (১০৭) ক্রেইগ আরভিনকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে একত্রে খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত ছিলেন বিসিএলে। চার দিনের ম্যাচের টুর্নামেন্টে নাঈম নেমে এক ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেটও।

সাদা পোশাকে ম্যাচের মধ্যে থাকাতে আত্মবিশ্বাস বেড়েছিল, যার প্রতিফলন দেখা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে, ‘বিসিএল থেকে আত্মবিশ্বাস পেয়েছি। কারণ অনুশীলনের চেয়ে ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস বাড়ে।’

ইনিংসের নবম ওভারে ক্রিজে নামা আরভিনকে নাঈম যখন বোল্ড করেন, দিনের খেলা ১০ বল বাকি। জিম্বাবুয়ে অধিনায়কের সেঞ্চুরি ছাপিয়ে প্রথমদিনের নায়ক বনে যান ১৯ বছরের এ তরুণই। আরভিনের মহামূল্যবান হয়ে ওঠা উইকেট নেয়ার আগে ফিরিয়েছেন প্রতিপক্ষের আরও তিন ব্যাটসম্যানকে।

আরভিনের সেঞ্চুরিতে প্রথমদিন শেষে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২২৮ রান। খেলা হয়েছে পুরো ৯০ ওভার। নাঈমের দিনে আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমবাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT