চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন শর্তে মমতার সঙ্গে বৈঠকে রাজি চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে গত ৬ দিন ধরে চলা অচলাবস্থা কাটতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে এ জন্য নতুন শর্ত দিয়ে তারা বলেছেন, বৈঠক হতে হবে প্রকাশ্যে ও সাংবাদিকদের উপস্থিতিতে।

কোনো গোপন স্থানে বৈঠক করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, অচলাবস্থা কাটাতে জুনিয়র চিকিৎসকদের পরিচালনা পর্ষদ রোববার বৈঠকে বসেন।

আড়াই ঘণ্টার বৈঠক শেষে তাদের একজন মুখপাত্র গণমাধ্যমে বলেন, আমরা এই অচলাবস্থার অবসানে আগ্রহী। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজী আছি, তবে তা হতে হবে উন্মুক্ত। মুখ্যমন্ত্রীর পছন্দের স্থানেই আমরা বৈঠক করবো তবে সেখানে গণমাধ্যমকর্মীরাসহ সব পক্ষের উপস্থিতি থাকতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থেই আমরা দ্রুত কাজে ফিরে যেতে চাই। পাশাপাশি আমরা চাই আলোচনার মাধ্যমে আমাদের সব দাবি যথাযথভাবে মেনে নেয়া হোক।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জী চিকিৎসকদের সব দাবি মেনে নেয়া হয়েছে জানিয়ে তাদের কাজে ফিরে যেতে বলেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসকরা তার দেয়া গোপন বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

গত সোমবার রাতে এনএআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে তার আত্মীয়রা দু’জন চিকিৎসকের উপরে হামলা করে। সেই কারণেই রাজ্য জুড়ে আন্দোলনে নামেন চিকিৎসকরা। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য রাজ্যেও।

Reneta

আন্দোলনের মধ্যেই মমতা ব্যানার্জির আল্টিমেটামের প্রতিবাদে ধর্মঘটে অংশ নেয়া সরকারি হাসপাতালের কয়েক’শ চিকিৎসক পদত্যাগও করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকদের ধর্মঘটভারতমমতা ব্যানার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT