চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন রোনালদো’র জন্য ম্যানইউ’র ১০০ মিলিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগালের ক্লাব থেকেই অ্যালেক্স ফার্গুসনের নজরে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টিনেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওল্ড ট্র্যাফোর্ড হয়ে বার্নাব্যু, তারপর তুরিন, সবখানেই একের পর এক ইতিহাস লিখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেন।

সে কথা মাথায় রেখেই পর্তুগালের নতুন রোনালদোকে পাখির চোখ করেছে ম্যানইউ। যাকে রাডারে রেখেছে মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান, বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ডও।

পর্তুগালের অন্যতম ঐতিহ্যপূর্ণ ফুটবল ক্লাব বেনফিকার ফুটবলার জোয়াও ফেলিক্সের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি রেড ডেভিলরা। দ্য সানের খবর, এই পরিমাণ অর্থই ফেলিক্সের জন্য চাইতে পারে বেনফিকা।

Banglabid

যদিও আগে তার রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরোর কথা বলা হয়েছিল।

আগামী দিনের তারকা বলা হচ্ছে ফেলিক্সকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে ৯টি লিগ ম্যাচে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন।

গত কয়েক বছর রীতিমতো দাপিয়ে খেলছেন বেনফিকার জার্সিতে। ২০১৫ সালে প্যাডরোনেস থেকে বেনফিকায় যোগ দেন তিনি। তার আগে ৬ বছর পর্তুগালের আরেক জনপ্রিয় দল পোর্তোর ফুটবলার ছিলেন। তার প্রাইমারি পজেশন দ্বিতীয় স্ট্রাইকার। তবে অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসাবেও খেলতে পারেন ফেলিক্স।

Reneta

ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনহোর খেলার সঙ্গে তার অনেকটা মিল রয়েছে। স্কিল আর টেকনিকে তার মধ্যে পর্তুাগালের সাবেক মিডফিল্ডার ডেকোকে খোঁজও পাওয়ায় যা। অনেকে তাকে নতুন ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ তকমা দিচ্ছেন।

সৃজনশীলতা এবং খেলা গতির জন্য ফেলিক্সের মধ্যে রুই কস্তা ও জিনেদিন জিদানের ছায়া দেখছেন অনেকে। ইয়োহান ক্রুইফ ও বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলা পর্তুগালের আরেক তারকা বেনার্দো সিভলাকে তার মধ্যে খুঁজে পাচ্ছেন কেউ কেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোয়াও ফেলিক্সম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাস্কর নভেরার কোন রূপ উন্মোচন করলেন টিপু?

পরবর্তী

ভালোবাসা দিবসে বাবা-মায়ের অনুমতি ছাড়া বিয়ে না করার শপথ

পরবর্তী

ভালোবাসা দিবসে বাবা-মায়ের অনুমতি ছাড়া বিয়ে না করার শপথ

যেসব সিনেমা হলে চলবে 'ফাগুন হাওয়ায়'

সর্বশেষ

ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT