ক্রিকেট

নতুন মুখ নাঈম, মিরপুর টেস্টের জন্য সাকিবের সঙ্গে তাসকিনও

বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান ব্যাট চালাচ্ছেন, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান ব্যাট চালাচ্ছেন, উইকেটের পাশে দাঁড়িয়ে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে না পারা সাকিব আল হাসান থাকছেন। তারকা অলরাউন্ডারের সঙ্গে পেসার তাসকিন আহমেদকে নিয়ে ঢাকা টেস্টের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ২০ সদস্যের দলে নতুন মুখ ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম। ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে পরের টেস্টটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছেন মুমিনুল হকরা।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম।

বিষয়:ঢাকা টেস্ট তাসকিন নাঈম বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…