বিনোদন

নতুন জীবনের পথে এক পা এগিয়ে গেলেন ন্যানসি

কণ্ঠশিল্পী ন্যানসির আংটি বদল

নতুন জীবনের পথে এক পা এগিয়ে গেলেন ন্যানসি

ন্যান্‌সি

অতীত ভুলে নতুন করে জীবন শুরুর ইংগিত দিয়েছিলেন আগেই! এবার সেই জীবনের পথে এক পা এগিয়ে গেলেন। বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির কথা।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গেল থেকে নতুন সম্পর্কের কথা জানিয়েছেন। মঙ্গলবার জানালেন, এরইমধ্যে সেই মানুষটির সাথে হয়ে গেছে আংটি বদল পর্বও!

ন্যানসির নতুন জীবনের সঙ্গীর নাম গীতিকার মহসীন মেহেদী। তার সাথেই পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তার আংটি বদল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী ন্যানসি।

গান লেখার পাশাপাশি মহসীন মেহেদী দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কাজ করছেন। হবু স্বামীর লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি।

আংটি বদল হলেও কবে বিয়ে করতে চলেছেন, সে বিষয়ে কিছুই বলেননি এই গায়িকা।

বিষয়:আংটি বদল গান ন্যানসি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…